স্পেনের টেনেরিফ দ্বীপে ঈদুল আজহা উদযাপিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

হাসান খান, টেনেরিফ স্পেন

স্পেনের টেনেরিফ দ্বীপে সরকারের বিধিনিষেধ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

 

পর্যটন নগরী টেনেরিফসহ বিভিন্ন শহরের প্রবাসীরা ঈদের নামাজ আদায় করে ঈদের দিনকে আনন্দময় করার চেষ্টা করেন। তবে এ বছর করোনার কারণে ঈদের আনন্দে ভাটা পড়ে এবং কোলাকুলি বা মুসাফা করতে পারননি প্রবাসী বাংলাদেশিরা।

Manual2 Ad Code

এদিকে খোলা মাঠে ঈদের নামাজ পড়ার কথা থাকলেও অনেক মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। টেনেরিফ দ্বীপের আস সুন্নাহ মসজিদে পরপর দুটি জামাত অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় ৯টায়। জামাতে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন। বিশ্ব মহামারি কোভিড-১৯ এর কারণে ঈদের নামাজে ছিল বিশেষ সতর্কতা।

Manual5 Ad Code

নামাজ শেষে বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত সকল মুসলমানের হেফাজত ও শান্তি কামনায় দোয়া করা হয়। পাশাপাশি করোনা পরিস্থিতি থেকে উত্তরণে মহান আল্লাহর করুণা প্রার্থনা করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code