মানবদেহে ট্রায়ালের অনুমতি পেলো বঙ্গভ্যাক্স

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:প্রাণিদেহে সফলভাবে ট্রায়ালের পর এবার মানবদেহে ট্রায়ালের অনুমতি পেলো করোনা প্রতিরোধে দেশে তৈরি বঙ্গভ্যাক্স। রবিবার (১৭ জুলাই) বিকালে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ড. মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, আজ আমরা মানবদেহে ট্রায়ালের অনুমতি পেয়েছি। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে। গ্লোব বায়োটেক জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৬০ জন ব্যক্তির ওপরে ট্রায়াল পরিচালনা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code