মানব সভ্যতায় কোরআনের অবদান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে অগণিত নবী-রাসুল পাঠিয়েছেন। এদের অনেকের কাছেই তিনি আসমানি কেতাব পাঠিয়েছেন। ইসলাম ধর্মাবলম্বীদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর তিনি নাজিল করেছেন কোরআনুল কারিম। আল্লাহর এই কেতাব কেয়ামত পর্যন্ত মানবজাতির হেদায়েতের জন্য প্রেরিত সুস্পষ্ট দিকনির্দেশনা। মানব সভ্যতায় কোরআনের অবদান অনস্বীকার্য।

Manual6 Ad Code

পবিত্র কোরআন আল্লাহর কালাম; যাতে রয়েছে মানবজাতির জন্য হেদায়েত তথা পথনির্দেশনা। নগদ ইসলামিক অ্যাপে রয়েছে অর্থসহ পবিত্র কোরআন পড়া ও শোনার ব্যবস্থা। একজন নগদ ইসলামিক গ্রাহক অ্যাপে লগইন করে ‘পবিত্র কোরআন’ ফিচারটি ব্যবহার করে নিয়মিত পবিত্র কোরআনের সঙ্গে সময় কাটাতে পারবেন।

Manual7 Ad Code

শিক্ষা ছাড়া উন্নত নীতি-নৈতিকতাসম্পন্ন আদর্শ সুনাগরিক আশা করা যায় না। কোরআন জ্ঞান আহরণ ও শিক্ষা অর্জনের উপর সর্বপ্রথম ও সর্বাধিক গুরুত্বারোপ করেছে। একজন নবী এবং একটি জাতির কাছে আল্লাহর প্রেরিত কোরআনের প্রথম প্রত্যাদেশই ছিল ‘পড় তোমার প্রভুর নামে’। (সুরা আলাক, আয়াত : ১)।

Manual5 Ad Code

কোরআনের শিক্ষা ধারণ করে নবী মুহাম্মাদুর রাসুল্লাহ (সা.) মাত্র ২৩ বছরের মধ্যে একটি নিরেট নিরক্ষর জাতিকে সাক্ষরতাসম্পন্ন জাতিতে রূপান্তর করেন। কোরআনের নির্দেশনা অনুযায়ী তিনি তাঁর অনুসারীদের জ্ঞান চর্চা, বিদ্যা অর্জন ও গবেষণায় এতটাই উৎসাহিত করেছেন যে, তার অনুসারীরা সুদীর্ঘ সহস্রাধিক বছরকাল জ্ঞান-বিজ্ঞানে গোটা বিশ্বে নেতৃত্ব দিয়েছে। পৃথিবীর কোনও ধর্মগ্রন্থ বা মতবাদের বইয়ে এমন সার্বজনীন শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য বিবৃত হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code