মানিকছড়িতে ছাত্রলীগের উদ্যোগে কৃষকের ধান কাটা হল

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

আবদুল মান্নান, মানিকছড়ি (খাগড়াছড়ি) :
করোনা’র মহামারিতে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানিকছড়ি আওয়ামীলীগের পরামর্শক্রমে উপজেলা ছাত্রলীগ সম্প্রতি কৃষকের পাকা ধান কাটার চলমান কর্মসূচী হাতে নিয়েছে। উপজেলা, ইউনিয়ন,কলেজ ছাত্রলীগের উদ্যোগে ধান কাটা কর্মসূচীতে অংশ নিচ্ছে জনপ্রতিনিধিসহ না পেশার মানুষ।
১১ মে সকালে উপজেলার গোদাতলী এলাকায় কৃষক মোহাম্মদ আলী ও মো. শফিকুৃল ইসলাম এর ১ একর ২০ শতক ধান্য জমির পাকা ধান কাটতে মাঠে নেমেছেন তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগ। ছাত্রদের এমন মানবতাবোধ দেখে ধান কাটায় অংশ নেন ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদসহ আওয়ামীলীগ. যুবলীগ ও সাধারণ পথচারীরাও। প্রায় অর্ধশতাধিক জনবল নিয়ে থান কাটার মহোৎসবে মেতে উঠেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এর আগে উপজেলা, ১ নং মানিকছড়ি ইউনিয়ন,কলেজ ছাত্রলীগ ও তিনটহরী ছাত্রলীগ উপজেলার গচ্ছাবিল, রাঙ্গাপানি এলাকায় কৃষকের পাকা ধান কাটার অংশ নিয়েছিলেন। তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের এটি ছিল ৩য় দিনের কর্মসূচী। এ প্রসঙ্গে তিনটহরী ছাত্রলীগ সভাপতি কাঞ্চন কান্তি নাথ ও সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হাসান রুবেল জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে অসহায় কৃষক, অসহায় হত-দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগসহ আওয়ামী পরিবারকে নিদের্শ দিয়েছেন। যার ফলে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনের পরামর্শে আমরা অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি। ইউনিয়নের দরিদ্র সকল কৃষকের ধান কাটতে আমরা প্রস্তুত আছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code