মানিকছড়ি অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

মানিকছড়ি প্রতিনিধি :
মানিকছড়িতে ইজারা বর্হিভূত বালু মহালে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন খবরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৪টি ড্রেজার মেশিন বিনষ্টসহ সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বাংলা সনে উপজেলায় মাত্র একটি বালু পয়েন্ট ইজারা দেয়া হয়। ১জুলাই তিনটহরী ইউনিয়নের চৌধুরী(নামার তিনটহরী) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করার গোপন খবরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা পুলিশ নিয়ে সরজমিনে যান। সেখানে গিয়ে অবৈধ পন্থায় বালু উত্তোলনের দৃশ্য দেখে তাৎক্ষনিক চারটি ড্রেজার মেশিন বিনষ্ট করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ০৪ ধারার অপরাধে ১৫ধারায় মোবাইল কোর্টে ৫০হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা বিষয়টি স্বীকার করেছেন। তিনি আরো জানান, এ বছর উপজেলার একমাত্র চেঙ্গছড়া এলাকায় একটি পয়েন্ট সরকারীভাবে ইজারা দেয়া হয়েছে। আর কোথাও কোন পয়েন্ট ইজারা নেই। কোন অবস্থায় অবৈধভাবে কাউকে বালু উত্তোলন করতে দেয়া হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code