মান্দায় প্রচেষ্টা সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় প্রচেষ্টা সংগঠনের উদ্যোগে ” প্রচেষ্টা ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার মৈনম ইউনিয়নের জলছত্র মোড়ে রাজা চেয়ারম্যানের ইট ভাটায় এ খেলাটি অনুষ্ঠিত হয়।

মাস ব্যাপি আয়োজিত এ টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন মাইওয়ান ও মিনিষ্টার গ্রæপের এজিএম এবং প্রচেষ্টা’র চেয়ারম্যান আল মামুন।

Manual1 Ad Code

এসময় প্রচেষ্টা সংগঠনের প্রধান উপদেষ্টা এবং মৈনম ইউ’পি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছিন আলী রাজার সভপতিত্বে উপস্থিত ছিলেন প্রচেষ্টা সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক রাসেল, মৈনম ইউনিয়ন কমিটির সভাপতি রাসেদুজ্জামান,
সিনিয়র সহ-সভাপতি জুয়েল রানা,সহ-সভাপতি হারুন-অর রশিদ,সাধারণ সম্পাদক সোহেল রানা এবং এ্যাডমিন প্যানেলের সদস্য আল আমিন রানা প্রমূখ।

Manual6 Ad Code

উল্লেখ্য, মৈনম ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের মধ্যে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্টিত হবে এবং “প্রচেষ্টা ফুটবল টুর্নামেন্ট-২০২০” এর প্রথম পুরষ্কার -২ টি খাশি। ২য় পুরষ্কার -১ টি খাশি প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রচেষ্টা সংগঠন কর্তৃপক্ষ।

Manual2 Ad Code

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে মৈনম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বনাম ৯ নং ওয়ার্ড । এতে ৩ নং ওয়ার্ড ২-১গোলের ব্যবধানে জয়লাভ করে ।

খেলায় দূর দূরান্ত থেকে আসা প্রায় ২হাজার লোকের সমাবেশ ঘটে । অনেক দিন পরে গ্রামীণ ঐতিহ্যবাহী ফুটবল খেলার আয়োজন করায় স্থানীয় ফুটবলপ্রেমি এবং উৎসুক জনতারা অনেক খুশি। আর এজন্য তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code