মারা গেছেন ‘ইত্যাদি’ খ্যাত গায়ক আকবর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ:ইত্যাদি খ্যাত গায়ক আকবর মারা গেছেন। রবিবার (১৩ নভেম্বর) দুপুর ৩টা ৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়েছে। খবরটি নিশ্চিত করেছেন গায়কের স্ত্রী কানিজ ফাতেমা।

Manual4 Ad Code

ডায়াবেটিস, জন্ডিস, কিডনি, রক্তের প্রদাহসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন আকবর। গত ৯ নভেম্বর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু তাতে আশানুরূপ ফল আসেনি। শেষ পর্যন্ত না ফেরার দেশে উড়াল দিয়েছেন ‘হাত পাখার বাতাসে’ খ্যাত এই শিল্পী।

Manual3 Ad Code

অনেক দিন ধরেই শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করেছেন আকবর। দুই কিডনি নষ্ট হওয়ার কারণে তার শরীরে পানি জমে যায়, সে কারণে ডান পা নষ্ট হয়ে পড়ে। কিছু দিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। এরপর কিডনি ও লিভারের সমস্যা মারাত্মক আকার ধারণ করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code