মুখ খুললেন নির্মাতা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঈদুল আজহা উপলক্ষে সারাদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পেয়েছে জনপ্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। প্রথম ছবিতেই ছক্কা হাঁকিয়েছেন অভিনেতা। ছবির গল্পের পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে নিশোর অভিনয় মন কেড়েছে দর্শকদের। মাল্টিপ্লেক্সে বেড়েছে ‘সুড়ঙ্গ’র শো।

Manual6 Ad Code

অধিকাংশ দর্শক সিনেমাটির ভূয়সী প্রশংসা করলেও কয়েকটি দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন কেউ কেউ। তাদের মতে, পরিবার নিয়ে এমন দৃশ্য দেখা বিব্রতকর! অল্পবয়সীদের জন্য এই সিনেমা নয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এক দর্শক অভিযোগ করে বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমায় বেশ কিছু অ্যাডাল্ট সিন রয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, আমার মনে হয় আমার সিনেমায় অ্যাডাল্ট কোনও দৃশ্য নাই। একটি সিনেমা নির্মাণের সময়ে অনেক কিছু ভাবতে হয়। প্রেম বিষয়টি একেকজনের কাছে একেকরকম। একেকজন দর্শকের পয়েন্ট অব ভিউ ভিন্ন। আমি তাদের ভাবনাকে শ্রদ্ধা করি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code