সর্বাধিক অনুদানে অমিতাভ রেজার ফ্রেমে এবার বঙ্গবন্ধু

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ২০২১-২২ অর্থবছরের চলচ্চিত্র নির্মাণের জন্য ঘোষণা করা হয়েছে সরকারি অনুদান। যেখানে সবচেয়ে বড় অঙ্কটা যাচ্ছে নন্দিত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ঝুলিতে। অন্যদিকে, এই নির্মাতাও ভাবছেন বড় পরিসরে। যে ফ্রেমে ধরা দেবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে সেটি এখনও আলোচনা সাপেক্ষ বলে জানালেন এই পরিচালক। ছবির নাম ‘১৯৬৯। অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আমার ছবিটি পিরিওডিক। ১৯৬৯ সালের উত্তাল রাজনীতির ঘটনা উঠে আসবে। মূলত আগরতলা মামলা নিয়েই ছবির গল্প এগোবে। যেহেতু এটি ইতিহাসনির্ভর, তাই এখানে নতুন করে কাহিনি লেখার সুযোগ নেই। এখনও আমরা স্ক্রিপ্টিং নিয়েই ব্যস্ত।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code