অভাবে স্পিয়ার্স

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual4 Ad Code

মার্কিন পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্সকে হিসেব করে টাকা খরচ করতে বলেছেন তার ম্যানেজাররা! ভাবা যায়! গায়িকার অযথা খরচ তার দলের সদস্যদের চিন্তায় ফেলে দিয়েছে। এ কারণে ‘টাকা ফুরিয়ে যাচ্ছে’ বলে খরচ কমানোর জন্য ব্রিটনিকে মিনতি করেছেন তার ম্যানেজাররা।

Manual2 Ad Code

তবে পপ তারকা তাদের কথা শুনতে নারাজ। ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি মেক্সিকোতে একটি জমকালো পার্টিতে তার জন্মদিন পালন করেছেন। সেখানে তিনি হাজার হাজার ডলার খরচ করেছেন বলে জানা যায়। এই অতিরিক্ত খরচ গায়িকার ম্যানেজারদের বিচলিত করেছে।

ইন টাচ উইকলি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, পপ তারকার ম্যানেজাররা টাকা ফুরিয়ে যাওয়ার কারণে তাকে সতর্ক করেছেন। হিসেব করে টাকা খরচ করতে বলেছেন গায়িকাকে। কিন্তু ব্রিটনির অভিযোগ, ম্যানেজাররা তাকে তার বাবার মতো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।
৪৩ বছর বয়সী ব্রিটনি ১৩ বছর ধরে একটি সংরক্ষিত পদে ছিলেন। সেখানে তার বাবা তার অর্থ নিয়ন্ত্রণ করতেন। কিন্তু একটা সময় পর ব্রিটনি এই শৃঙ্খল থেকে মুক্ত হন। যখন থেকে তিনি মুক্ত হয়েছেন, তখন থেকেই অতিরিক্ত খরুচে জীবন যাপন করা শুরু করেছেন।

ইন টাচ উইকলি উদ্ধৃতি দিয়ে বলেছে, ‘তিনি মেক্সিকোতে তার সাম্প্রতিক জন্মদিনের অনুষ্ঠানে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে দু’হাত ভরে খরচ করেছেন এবং এটি ছিল চূড়ান্ত রকমের বাড়াবাড়ি।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code