বিয়ের আগেই বনি-কৌশানীর হানিমুন!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
বিনোদন ডেস্কঃ টালিউডে তরুণ প্রজন্মের আলোচিত পর্দা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। প্রকাশ্যে দীর্ঘদিন ধরেই প্রেম করছেন তারা। এ নিয়ে লুকো-ছাপার কোনও চেষ্টা করেননি কেউই। আর এই জায়গা থেকেই অন্য সবার থেকে আলাদা এই জুটি।

একসঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সময় কাটানো, সব কিছুই ভক্তদের সঙ্গে শেয়ার করে করেন এই জুটি। সম্প্রতি প্রি-ওয়েডিং হানিমুনের জন্য ভারতের গোয়ায় গিয়েছিলেন তারা। সমুদ্রের উত্তাল জলরাশি আর সৈকতের বালুকায় একান্তে সময় কাটিয়েছেন। নিজেদের সেই মুহূর্তগুলো ছবি ও ভিডিওতে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেও ভুল করেননি।

গোয়ায় সপ্তাহ খানেক কাটিয়ে কলকাতায় ফিরেন এই প্রেমিক জুটি। গেলো ১০ আগস্ট ছিলো বনির জন্মদিন। প্রেমিকের জন্মদিন ঘটা করে পালন করেছেন কৌশানী। সেই সঙ্গে গোয়ায় কাটানো সুন্দর মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেও বনিকে শুভেচ্ছা জানিয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code