শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

রাজধানীর নিকেতনে নকশা না মেনে ভবন নির্মাণ করায় শাকিব খান রানাকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

সোমবার রাজউকের নির্বাহী হাকিম আশরাফ হোসেন এ জরিমানা করেন।

 

বিষয়টি নিশ্চত করেছেন রাজউকের অঞ্চল-৪ এর অথরাইজড অফিসার মো. হোসেন। তিনি বলেন, নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি নির্মাণ করায় এ জরিমানা করা হয়েছে।

 

নির্মাণাধীন ১০ তলা ভবনটি নিকেতনের ‘ই’ ব্লকের ৬ নম্বর সড়কে অবস্থিত। ভবনটির সামনে সাইনবোর্ডে লেখা আছে, ক্রয় সূত্রে জমির মালিক শাকিব খান রানা।

 

Manual4 Ad Code

বর্তমানে ভবনটি দেখভাল করছেন শাকিব খানের অন্য সাইটের ব‌্যবস্থাপক সম্রাট হোসেন। তিনি জানান, এই ভবনটি দেখাশোনার দায়িত্বে (ম্যানেজার) যিনি ছিলেন রাজউকের কর্মকর্তারা তাকে নিয়ে গেছেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code