সিটির হোঁচটের দিনে লিভারপুলের জয়

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশনে আবার ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসল ইউনাইটেডের মাঠে দুবার এগিয়ে গিয়েও জিততে পারেনি পেপ গার্দিওলার দল। ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে।

 

Manual7 Ad Code

আরেক ম্যাচে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির থেকে ১১ পয়েন্ট এগিয়ে গেছে শীর্ষে থাকা লিভারপুল। ১৪ ম্যাচে লিভারপুলের ৪০ পয়েন্ট, ২৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি।

 

Manual5 Ad Code

প্রতিপক্ষের মাঠে শনিবার ম্যাচের ২২ মিনিটে সিটিকে এগিয়ে দিয়েছিলেন রাহিম স্টার্লিং। তিন মিনিট পরই অবশ্য উইলিয়ামসের গোলে সমতায় ফেরে নিউক্যাসল। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

 

Manual5 Ad Code

বাকি দুই গোল হয়েছে শেষ দশ মিনিটে। ৮২ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে আবার এগিয়ে গিয়েছিল সিটি। কিন্তু ৮৮ মিনিটে শেলভির গোলে সিটির থেকে পয়েন্ট ছিনিয়ে নেয় নিউক্যাসল।

 

ওদিকে অ্যানফিল্ডে লিভারপুল ২৪ মিনিটের মধ্যেই এগিয়ে গিয়েছিল দুই গোলের ব্যবধানে। দুটি গোলই করেন ডাচ মিডফিল্ডার ভার্জিল ফন ডাইক।

Manual8 Ad Code

 

বাকি সময়ে অবশ্য আর গোল করতে পারেনি ‘অল রেড’রা। ৭৬ মিনিটে খায় বড় ধাক্কা। বক্সের বাইরে হাত দিয়ে বল ধরে সরাসরি লাল কার্ড দেখেন লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন। সেই ফ্রি-কিক থেকেই একটি গোল শোধ করে ব্রাইটন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code