মার্কিন নির্বাচন : হিসেব নিকেশ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

মাছুম আহমদ : এখনো পর্যন্ত ফাইনাল রেজাল্ট আসেনি। এখনো পর্যন্ত শিউর হয়ে বলা যাচ্ছে না কে জিতবে। যদিও ট্রাম্প নিজের আগাম ভিক্টরি ঘোষনা দিয়ে দিয়েছে। তার এই ঘোষণা এক্সপেক্টেড ছিলো। তাই অবাক হওয়ার কিছু নাই এবং বিশ্বাস করারও কিছু নাই।

রেজাল্ট আপডেট (সকাল ৮)
বাইডেন – ২৩৯
ট্রাম্প – ২১৩

Manual3 Ad Code

রেজাল্ট আসার বাকি আছেঃ
পেন্সেলভেনিয়া (২০), মিশিগান (১৬), নর্থ ক্যারোলিনা (১৫), জর্জিয়া (১৬), উইস্কনসিন (১০), নাভেদা (৫+১)!

বাইডেনের লাগে ৩১ টা ভোট। আর ট্রাম্পের লাগে ৫৭টা।

Manual3 Ad Code

মিশিগান বাইডেন এগিয়ে। ৯৪% ভোট চলে আসছে। উইস্কনসিনও বাইডেন এগিয়ে ৯৫% ভোট চলে আসছে। ধারণা করা হচ্ছে দুইটাতেই বাইডেন জিতবে। এখন যদি দুইটাতে বাইডেন জিতে যায় তবে তার ইলেক্টরাল হবে ২৬৬! নাভেদায় খুব ক্লোজ রেইস। নাভেদার ৭৬% ভোট চলে আসছে। নাভাদায় এখনো পর্যন্ত বাইডেন এগিয়ে। এখন যদি নাভেদা জিতে যায় তাহলে তাহলে ২৭০ হয়ে যায়।

ট্রাম্প জর্জিয়া আর নর্থ ক্যারোলিনায় এগিয়ে আছে।ট্রাম্প জর্জিয়া জিতবে মোটামোটি শিউর। নর্থ ক্যারোলিনায় রেইস খুব ক্লোজ। দুইটারই ৯৪% ভোট চলে আসছে। ধারণা করা হচ্ছে দুইটাতেই ট্রাম্প জিতবে। এখন যদি নাভেদা, জর্জিয়া আর নর্থ ক্যারোলিনায় ট্রাম্প জিতে যায় তবে তার ইলেক্টরাল হবে ২৪৯/২৫০!

Manual7 Ad Code

দিনশেষে হিসাব যদি এরকম দাঁড়ায় ২৬৬ এবং ২৫০ তাহলে পেন্সেলভেনিয়া হবে ডিসাইডেড স্টেট। এখন প্রশ্ন হলো বাইডনের কি এখনো পেন্সেলভেনিয়াতে জিতার সুযোগ আছে? উত্তর হলো – অবশ্যই আছে। পেন্সেলভেনিয়া এখনো ৩৬% ভোট কাউন্টের বাকি আছে। আশার কথা হলো এর মধ্যে ডেমোক্রেট ভোট ব্যাংক খ্যাত কয়েকটা কাউন্টি আছে বাকি আছে। যেমন পেন্সেলভেনিয়ার ফিলিডেলপিয়ার একটা বিরাট অংশ বাকি আছে। এর মধ্যে মেইল ইন ভোট কাউন্ট বাকি আছে। সেখানেও বাইডেন এগিয়ে থাকবে।

Manual5 Ad Code

তবে এখনো পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। যদিও বাইডেনের পাল্লাটা সামান্য একটু ভারী। দেখা যাক কি হয়!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code