গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান এর কার্যকরী পরিষদের সভা অনুষ্টিত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

প্রেস রিলিজ

Manual6 Ad Code

৬ জুলাই, ২০২৫ রোববার সন্ধ্যা ৮টায় ওয়ারেন সিটির অভিজাত আলিফ রেস্টুরেন্টে গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের নবগঠিত কমিটির কার্যকরী পরিষদের সভা অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম বদরুলের সভাপতিত্বে অনুষ্টিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জনাব তরিক উদ্দিন। উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব জালাল উদ্দিন, মনাফ আহমেদ বাবুল, সাবেক সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম সম্পাদক জনাব বেলাল উদ্দিন আজাদ। সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষে সাবেক সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহর প্রস্তাবের আলোকে কার্যকরী পরিষদের বিশদ আলোচনার পর উপদেষ্টা পরিষদে ৪ জন উপদেষ্টা ও পৃষ্টপোষক পরিষদে ১৬ জনকে (২০২৫-২০২৬) অন্তর্ভুক্ত করা হয়।
অন্তর্ভুক্ত উপদেষ্টা পরিষদ সদস্য জনাব গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক অবিনাশ চৌধুরী, জনাব মুজিবুর রহমান ও জনাব সালেহ আহমেদ। পৃষ্টপোষক পরিষদে অন্তর্ভুক্তরা হলেন সর্বজনাব মোঃ ফয়সল আহমেদ, মোঃ আব্দুল খালিক, নঈম উদ্দিন, মোঃ জালাল আবেদীন, আনিস জামান, আলিম উদ্দিন আহমেদ, সেলিম আহমেদ জয়, কামরুল হাসান, এস এম জয়নাল, মুহতাশিম মাহিন, বেলাল উদ্দিন মাষ্টার, হারুনুর রাশিদ, রাসেল আহমেদ, কাওসার আহমেদ, সঈদ আলী ও জাকির মুন্না।
সভায় আগামী ১০ অগাস্ট বুচার পার্কে পিকনিক ২০২৫ উদযাপনের লক্ষে ৫ সদস্য বিশিষ্ট “প্রস্তুতি কমিটি-২০২৫” গঠন করা হয়।প্রস্তুতি কমিটি-২০২৫ আহবায়ক জনাব গোলাম আজম মাসুক এবং সদস্য সর্বজনাব মফিজুর রহমান, মোঃ আব্দুল লতিফ বাবুল, ইফতেখার হেলাল ও মোঃ আব্দুল খালিক। পিকনিক ২০২৫ এর মধ্যান্নভুজের স্পনসর করবেন যৌথভাবে উপদেষ্টা জবান মনাফ আহমেদ বাবুল, মোঃ রমিজ উদ্দিন, আব্দুল হক ও মনির উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন সর্বজনাব আক্তার হোসেন মাশুক, রোসেন্দ্র দাস লাল মেম্বার, আব্দুল মালিক, জয়নাল উদ্দিন, আব্দুল লতিফ বাবুল, মোঃ হেলাল আবেদীন, মোহাম্মেদ শুয়াইব, দিলওয়ার হোসেন , কয়েস আহমেদ, আবুল হাসনাত রতন, কামরুল হাসান, প্রভাষক আলিম উদ্দিন, আব্দুল খালিক, রানু মিয়া, ওলিউর রহমান।
পরিশেষে, পিকনিক ২০২৫ এ সকলের সহযোগিতা ও সফলতা কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান এর কার্যকরী পরিষদের সভা অনুষ্টিত
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code