মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০: আগাম ভোট দিলেন কমলা হ্যারিস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আগামী ৩ই নভেম্বর জানা যাবে ট্রাম্প হোয়াইট হাউসে থাকবেন না বিদায় নিবেন।জানা যাবে, আমেরিকার জনগণ কী আবার ট্রাম্পকে বেঁছে নিবেন না পরিবর্তন চান। সাবেক প্রেসিডেন্ট বারাক ত্তবামা নির্বাচনের মাঠে প্রচার-প্রচারণার নামার কারণে নতুন মাত্রা যোগ হয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। আজ মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। হ্যারিস লিখেছেন, ‘‌আমি আগাম ভোট দিয়েছি। আপনি দিয়েছেন কি? কমলা হ্যারিসের একজন সহযোগী জানিয়েছেন, সোমবার ইমেইলের মাধ্যমে ভোট দিয়েছেন কমলা ও তার স্বামী ডগলাস এমহফ। শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজ রিসোর্ট মার এ লাগো সংলগ্ন একটি পাঠাগারে আগাম ভোট দেন ট্রাম্প। তবে কমলা হ্যারিস ইমেইলে ভোট দেওয়ায় তাকে কোনও কেন্দ্রে যেতে হয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code