মালামালের সঙ্গে পুড়েছে নগদ টাকা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ: ঈদের মৌসুম। প্রতিদিনই মালামাল কিনতে হয়। এজন্য নগদ টাকা ব্যাংকে না রেখে দোকানেই রাখতেন রাজধানীর বঙ্গবাজারের ব্যবসায়ীরা। আগুনে মালামালের সঙ্গে তাদের নগদ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টায় বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় দুপুর ১২টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Manual2 Ad Code

বঙ্গবাজার ও আশপাশের মার্কেটের ব্যবসায়ীরা জানান, আগুনের ঘটনায় তারা এখন নিঃস্ব। ঈদ উপলক্ষে দোকানে লাখ লাখ টাকার মালামাল তুলেছিলেন। সেই মালামালের সঙ্গে নগদ টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

Manual7 Ad Code

রাজধানীর বঙ্গবাজারে সাতটি দোকান রয়েছে ব্যবসায়ী লিটন মাঝির। দুই কোটি টাকার মালামাল ছিল তার দোকানে। সবই আগুনে পুড়ে গেছে। কাঁদতে কাঁদতে লিটন মাঝি বলেন, ‘কীভাবে কী হলো আল্লাহ জানেন। এখন আর আমার কিছু নাই। সব টাকা ব্যবসায় দিয়েছিলাম। আগুন সবকিছুই নিয়ে গেছে।’

Manual1 Ad Code

হাবিবা শার্ট কর্নারের মালিক মেহেদী হাসান বলেন, ‘দোকানে সাড়ে চার লাখ টাকার কাপড় ছিল। সঙ্গে নগদ টাকা ছিল সাড়ে তিন লাখ। খবর পেয়ে এসে দেখি আগুনে পুড়ে সব শেষ। আমার দোকানের অস্তিত্ব নেই। দোকানই খুঁজে পাওয়া যাচ্ছে না। জিনিসপত্র কীভাবে পাবো?’

নগদ ৭ লাখ টাকা আগুনে পুড়ে শেষ জানিয়ে ব্যবসায়ী আলাউদ্দিন মেম্বার বলেন, ‘৯ মাস আগে নতুন দোকান নিয়েছি। আজ সকালে কয়েক পার্টিকে মালের টাকা পরিশোধ করার কথা ছিল। শুরুর আগেই সবকিছু শেষ। দোকানে নগদ ৭ লাখ টাকা আর ৬ লাখ টাকার মালামাল ছিল। এখন কিছুই নাই।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code