মাল্টা আওয়ামীলীগের সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা নাজমুল হক সভাপতি মুন্সি জাকারিয়া সম্পাদক নির্বাচিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ইতালি প্রতিনিধি : দীর্ঘ চার বছর পর মাল্টা আওয়ামীলীগের সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ১৪ অক্টবর শনিবার স্থানীয় একটি হলরুমে মাল্টা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান এর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভায় উপস্থিত নেতাকর্মীরা মাল্টা আওয়ামীলীগের বিগতদলীয় কার্যক্রমের উপরের আলোচনা করেন এবং আগামীতে আরো সুন্দর ভাবে দলকে গতিশীল করার জন্য নতুন কমিটি গঠনের প্রস্তাব রাখেন।

Manual8 Ad Code

মাল্টা আওয়ামীলীগের সভাপতি তার বক্তব্যে প্রথম অধিবেশনের সমাপ্ত ঘোষণা করেন এবং বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
উপস্থিত সকল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে পরিচালনা কমিটির প্রধান হিসেবে মশিউর রহমান কে দায়িত্ব দেওয়া হলে তিনি সকল সদস্যের সাথে আলাপ আলোচনা করে সভাপতি এবং সম্পাদক পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন। সভাপতি হিসেবে নাজমুল হক এবং সাধারণ সম্পাদক মুন্সী জাকারিয়ার নাম প্রস্তাব এবং সমর্থন কারীদের প্রস্তাবনার ভিত্তিতে আর কোনো প্রার্থী না থাকায় তাদেরকে নির্বাচিত হিসাবে ঘোষণা করা হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -মাল্টা আওয়ামীলীগ নেতা আসরাফুজ্জামান বকুল, মফিজুল ইসলাম, ইয়াছিন আরাফাত,রুহুল আমিন, মেহেদি হাসান হালিম, সুমন হাওলাদার, মিথুন দে,লিয়াকত হোসেন, শেখ মামুন, তাজ মাহমুদ, আল আমিন হাওলাদার,আসাদুজ্জামান আসাদ,ফরহাদ খান সহ আওয়ামীলীগ নেতাকর্মী।

Manual7 Ad Code

পরিশেষে নবনির্বাচিত সভাপতি সম্পাদক তাদের বক্তব্য উপস্থিত মাল্টা আওয়ামীলীগের স্কিলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং খুব শিগ্রই একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code