মালয়েশিয়ায় কর্মী প্রেরণ: মেয়াদ বাড়ল সমঝোতা স্মারকের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual3 Ad Code

মেয়াদ বাড়ল মালয়েশিয়ায় কর্মী প্রেরণে এমওইউ বা  সমঝোতা স্মারকের। তবে শ্রমবাজার চালুর বিষয়ে রিক্রুটিং এজেন্সির সংখ্যা নিয়ে একমত হতে পারেনি দুই দেশ। ১৭ ফেব্রুয়ারি দুই দেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের ভার্চুয়াল বৈঠক শেষে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমেদ আরও জানান, ছুটিতে এসে দেশে আটকে পড়া শ্রমিকদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। মালয়েশিয়া তাদের পর্যায়ক্রমে  ফিরিয়ে নিতে সম্মত হয়েছে।

Manual6 Ad Code

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে অনলাইনে দ্বিতীয় দিনের মতো এ বৈঠক শুরু হয়। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code