মাসব্যাপী লোকজ উৎসব উপলক্ষে সোনারগাঁয়ে মত বিনিময়

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

Manual5 Ad Code

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত মাসব্যাপী লোকজ উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ফাউন্ডেশনের লাইব্রেরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সভায় ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খাঁন, সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমান,সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট নুরজাহান, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সোহেল রানা, ডেপুটি কমান্ডার ওসমান গণি, সোনারগাঁও পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি, প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস প্রমুখ।

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া মেলা ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে।

Manual7 Ad Code

মাসব্যাপী উৎসবে প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছেলে মেয়েদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীনখেলা, পুতুল নাচ, কর্মরত কারুশিল্পীর করুপন্যের প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
মেলা চলাকালীন সময়ে ওই এলাকার যানজট, আাইনশৃঙ্খলা ও খাদ্যের মূল্য তালিকা নিয়ে আলোচনা করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code