মাস্ক পরতে জানেন না সালমান খান!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান নানান সময় নানান কারণে খবরের শিরোনাম হয়ে থাকেন। এবার তিনি চর্চায় এসেছেন মাস্ক উল্টো করে পরে। মাস খানেক ধরে রাশিয়া ও তুরস্কে ‘টাইগার ৩’ সিনেমার শুটিং করে রোববার (২৬ সেপ্টেম্বর) রাতে মুম্বাই ফেরেন সালমান খান।

Manual4 Ad Code

মুম্বাই বিমানবন্দরের চত্বরে দেখা যায় কালো টি শার্টের ওপর ফুলহাতা নীল রাঙা শার্ট জিনস পরে বেশ ক্যাজুয়াল অবতারেই পাপারাৎজিদের সামনে এসেছেন তিনি। নজর কাড়ে তারকার মাথায় ফেডোরা টুপি এবং পায়ে থাকা ডিজাইনার স্নিকার্স জোড়াও। তবে আলোচনার কেন্দ্রে তার মুখে পরা কালো রঙের মাস্কটি। যেখানে সালমানের নাম ও পদবীর ইংরেজি আদ্যাক্ষর দুটি উল্টো করে ধরা। এতে আর বুঝতে অসুবিধা হয়নি মাস্কটি ভুলে উল্টো করে পরেছেন ‘ভাইজান’।

Manual2 Ad Code

সালমানের এই ছবি, ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে সালমান খানের নামের আদ্যাক্ষর ‘এস’ ও ‘কে’ সোজা থাকার বদলে উল্টে রয়েছে। ছবির কমেন্টবক্সে ‘ভাই’-কে মাস্কটি ঠিক করে পরে নেওয়ার পরামর্শও দেয় নেট নাগরিকরা।

Manual6 Ad Code

এদিকে, জানা গেছে সামনেই ছোটপর্দার রিয়েলিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনের প্রিমিয়ার। গত দশটি সিজনের মত এবারও নতুন এই সিজনের সঞ্চালক হিসেবে দেখা যাবে সালমানকে। সেই শোয়ের প্রিমিয়ারে সঞ্চালক না থাকলে কী চলে?

সূত্র : হিন্দুস্তান টাইমস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code