ব্যান্ডের লোগো নির্বাচন ও গান লিখতে পারবেন আপনিও

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: শিরোনামটা চটকদার বিজ্ঞাপনের মতো ঠেকছে হয় তো। আবার কেউ ভাবতে পারেন, ব্যান্ডটি গীতিকবিদের রিয়েলিটি শোয়ের লাইনে দাঁড় করালো! আপাতদৃষ্টে দুটোই সত্য। তবে উদ্দেশ্য একেবারে ভিন্ন। সোলস ব্যান্ডের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, সর্বাধিক তারকা তথা মিউজিশিয়ান জন্ম দিয়েছে এই ব্যান্ড, সঙ্গে সর্বাধিক মানসম্মত গানও। যার ধারাবাহিকতা চলছে এখনও।

Manual2 Ad Code

তবে ৫০ বছর পূর্তি উপলক্ষে, এবার সেই আগল খুলে দিলেন ব্যান্ড কর্তারা। ভাবলেন, অন্যদের ভাবনাটাও এবার যুক্ত হোক ব্যান্ডের সমৃদ্ধ ইতিহাসে।

Manual5 Ad Code

তার আগে জেনে নেওয়া যাক ঘোষণা দুটি। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে নতুন তিনটি লোগো উন্মোচনের আয়োজন করেছে ব্যান্ড সোলস। মঙ্গলবার রাজধানীর এক অভিজাত ক্লাবে এই আনুষ্ঠানিকতা হয়। লোগো তিনটি সবার সামনে উন্মোচন করেন সোলস-এর প্রাক্তন তিন সদস্য নেওয়াজ, পিলু খান ও র‌্যালি। এসময় পাশে উপস্থিত ছিলেন ব্যান্ডের বর্তমান সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code