মাহফুজ সিলেট বিভাগের শ্রেষ্ঠ কাব স্কাউট নির্বাচিত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট

মাহফুজ উদ্দিন প্রাথমিক শিক্ষা পদক ২০২৫- এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ কাব স্কাউট শিশু (বালক) নির্বাচিত হয়েছে। সোমবার (০৫ মে) সিলেট বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে উমরশাহ্‌ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ প্রতিযোগিতায় এই শ্রেষ্ঠত্ব অর্জন করে মাহফুজ।

Manual6 Ad Code

সে মৌলভীবাজার সদরের উত্তর আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবদলের একজন কাব স্কাউট। তার বাবা মো. শাহাব উদ্দিন একজন শিক্ষক ও সহকারী স্কাউটস লিডার ট্রেনার এবং মা রিপা বেগম সমশের গঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

এর আগে, মাহফুজ জাতীয় শিক্ষা পদক-২০২৪ এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ কাব শিশু (বালক) নির্বাচিত হয়।

Manual8 Ad Code

তার এমন অর্জনে খুশি পরিবার-পরিজন ও স্কাউট শুভানুধ্যায়ীগণ৷

মাহফুজ বড় হয়ে একজন ডাক্তার হয়ে মানুষের সেবা সর্বোপরি একজন ভাল মানুষ হতে চায়।

Manual2 Ad Code

মাহফুজ কেবল একজন কাব স্কাউট নয়, সে ভবিষ্যতের বাংলাদেশ। আর এই অর্জন শুধু একটি শিশুর নয়, এটি পুরো সিলেট অঞ্চলের স্কাউট পরিবারের গর্ব। তার আলোকিত অগ্রযাত্রায় সে সকলের দোয়া প্রার্থী। ডেস্ক জেবি

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মাহফুজ সিলেট বিভাগের শ্রেষ্ঠ কাব স্কাউট নির্বাচিত
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code