মাহমুদুল্লাহর ফিফটিতে মুখ রক্ষা হয় টাইগারদের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code
স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশের ইনিংসে এক সময় ‘১০০’ অনেক দূরের দেখাচ্ছিল। দলীয় ৮২ রানে শীর্ষ সাত উইকেট খুইয়ে ধুঁকছিল টাইগাররা। তবে ক্রিজে সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে ব্যাট হাতে অন্য রূপে দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে। এক প্রান্ত আগলে রেখে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তিনি।

এতে মুখ রক্ষা হয় টাইগারদের। সিরিজের তৃতীয় ওয়ানডেতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের কাছে ১৬৪ রানে হার দেখলো বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টাইগাররা যথারীতি হোয়াইটওয়াশ হলো ৩-০তে। বেসিন রিজার্ভে আগে ব্যাটিং শেষে কনওয়ে ও ড্যারিল মিচেলের জোড়া সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সংগ্রহ পৌঁছে ৩১৮/৬-এ।

Manual8 Ad Code

জবাবে ৪২.৪তম ওভারে ১৫৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের ইনিংসে ব্যক্তিগত এক অঙ্কের রানে সাজঘরে ফেরেন ৮ ব্যাটসম্যান।

সর্বোচ্চ ৭৬  রানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছয় নম্বরে ব্যাট হাতে ৭৩ বলের হার না মানা ইনিংসে তিনি হাঁকান ৬টি  চার ও ৪টি ছক্কা । নবম উইকেটে রুবেল হোসেনের সঙ্গে ৫২ রানের জুটি গড়েন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। জুটিতে মাহমুদুল্লাহর অবদান ৪৮ রান। ব্যাট হাতে ধৈর্যশীল ইনিংসে ২৮ বলে ৪ রান করেন রুবেল। বাংলাদেশের ইনিংসে সমান ২১ রান করেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহীম। সিরিজের টানা তিন ওয়ানডেতে ব্যাট হাতে উইকেটে থিতু হয়ে উইকেট খোয়াতে দেখা গেল শীর্ষ ব্যাটসম্যান মুশফিকুর রহীমকে। ডানেডিন ও ক্রাইস্টচাচে মুশফিক করেন ২৩ ও ৩২ রান।

Manual3 Ad Code

ব্যাটিংক্রমের শীর্ষ চার খেলোয়াড়ের তিনজন তামিম ইকবাল ১, সৌম্য সরকার ১ ও মোহাম্মদ মিঠুন করেন ৬ রান।
নিউজিল্যান্ডের বল হাতে ১০ ওভারের স্পেলে ২৭ রানে চার উইকেট নেন পেসার ম্যাট হেনরি। আরেক পেসার কাইল জেমিসনও নেন চার উইকেট।

Manual1 Ad Code

ক্যারিয়ারের  ১৯৪ ওয়ানডেতে এটি মাহমুদুল্লাহ রিয়াদের ২৩তম ফিফটি। একদিনের ক্রিকেটে রিয়াদ সর্বশেষ অর্ধশতক হাঁকান গত জানুয়ারিতে চট্টগ্রামে সফরাকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ক্যারিবীয়দের হারানো ওই ম্যাচে ৬৪ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল্লাহ।
আগামী ২৮শে মার্চ সকাল ৭টায় শুরু হবে দু’দলের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code