মিটিং প্ল্যাটফর্ম কনভে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: ক্লিয়ার কমিউনিকেশন ও এআইভিত্তিক নয়েজ ক্যান্সেলেশন সুবিধাসংবলিত ভার্চুয়াল কোলাবোরেশন প্ল্যাটফর্ম ‘কনভে’ এনেছে দেশীয় একটি প্রতিষ্ঠান। সংস্থাটি বলছে, করপোরেট, সরকারি সেক্টর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনসংযোগ খাতে একটি নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করার জন্য কাজ করে যাচ্ছে কনভে।

Manual3 Ad Code

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনভে একটি ভার্চুয়াল কোলাবরেশন প্ল্যাটফর্ম, যেখানে রয়েছে লো-ব্যান্ডউইথে ভিডিও কনফারেন্সিং, বিভিন্ন কোলাবরেশন টুলস ও ভিজ্যুয়াল বোর্ডের সমন্বয়ে ব্যবহারকারীদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলার সুবিধা। ক্লাউড ভিত্তিক এই ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্মে রয়েছে এআই ভিত্তিক আর্কিটেকচার এবং বাইরের শব্দমুক্ত ভিডিও কনফারেন্সিং অভিজ্ঞতা নিশ্চিতে রয়েছে আরএনএন বেইজড নয়েজ সাপ্রেশন সিস্টেম।

Manual5 Ad Code

কনভে’র মার্কেটিং ও প্রোডাক্ট ইনোভেশনের প্রধান কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কনভেকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ব্যবহারকারীরা আরও সহজে ও নিরবচ্ছিন্নভাবে দৈনন্দিন ভার্চুয়াল কাজগুলো সম্পাদন করতে পারেন। আমাদের লক্ষ্য কনভেকে বিশ্বব্যাপী করপোরেট সেক্টরে শীর্ষ ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code