মিমকে নিয়ে পরীর পর বিস্ফোরক তমা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: অন্যদের তুলনায় প্রেম ইস্যুতে বরাবরই পিছিয়ে বিদ্যা সিনহা মিম। এরমধ্যে ব্যাংকারকে বিয়ে করে অনেকটাই থিতু হয়েছেন। অনেকে বলে এই বিয়ে করে কপালটাও খুলেছে মিমের। কারণ, দীর্ঘ ক্যারিয়ারে আকাশছুঁই সফলতা এলো এবারই- ‘পরাণ’ দিয়ে।
সেটির আভাস না কাটতেই মিমের ক্যারিয়ারের আগাম সফলতার দামামা বাজছে মুক্তিপ্রতীক্ষিত ‘দামাল’ দিয়ে। ২৮ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে, এ নিয়ে চলছে জোর প্রচারণা। গোটা দেশের হল কর্তৃপক্ষ অপেক্ষায় আছে ছবিটির জন্য, সিনেপ্লেক্সগুলোতে অগ্রিম টিকিট সংগ্রহের আবদার চলছে দর্শকদের পক্ষ থেকে।
তবে এর সবকিছু ছাপিয়ে গেল সাম্প্রতিক সময়ে ঢালিউড রাজকন্যা মিমকে ঘিরে ওঠা দুটি বিতর্কিত পোস্ট। যার শুরুটা হয় ঢালিউড প্রীতিলতা পরীমণির একটি প্রতিক্রিয়ার মধ্যদিয়ে। যিনি কদিন আগে স্বামী শরিফুল রাজকে ইশারা করে মিমকে জড়িয়ে একটি পোস্ট দেন। যেখানে তিনি বলতে চাইলেন, রাজ যেভাবে মিমের হাত ধরে প্রকাশ্যে ‘কচলাকচলি’ করে সেটা কখনও সিয়াম করে না! আর ঐ ইভেন্টটি ছিলো ‘দামাল’ সিনেমাকে ঘিরেই। যেখানে মঞ্চে পাশাপাশি দাঁড়ানো ছিলেন সিয়াম, মিম ও রাজ। এসময় মিম-রাজ একে অপরের হাত ধরে ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code