সেন্সরে প্রশংসিত ‘পরাণ’

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: অনন্ত জলিলের ‘দিন দ্য ডে’র পর ঈদের পর্দায় যুক্ত হচ্ছে ত্রিভুজ প্রেমের গল্পের সিনেমা ‘পরাণ’। গতকাল (৩ জুলাই) রাতে সেন্সর ছাড়পত্রের জন্য মৌখিক সম্মতি পেয়েছে রায়হান রাফি পরিচালিত এ ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য অভিনেত্রী অরুণা বিশ্বাস। তিনি জানান, অসাধারণ গল্পে সিনেমাটি নির্মিত। এছাড়া নির্মাণে সহজাত দেখিয়েছেন পরিচালক। তাই বোর্ডের বেশিরভাগ সদস্য এর প্রশংসা করেছেন। অন্যদিকে, সেন্সর ছাড়পত্র এখনও হাতে না পাওয়ায় বিষয়টি নিয়ে মুখ খোলেনি এর পরিচালক রাফি।
পরাণ সিনেমায় আছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম আর চিত্রনায়ক শরিফুল রাজ ও ইয়াশ রোহান। এই সিনেমার মাধ্যমে তিন বছর পর ঈদে মুক্তি পাবে বিদ্যা সিনহা মিমের সিনেমা। অন্যদিকে চিত্রনায়ক শরিফুল রাজের ঈদে মুক্তি পাওয়া প্রথম সিনেমা হবে এটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code