মিলিকে আগুনে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করা হয়: সিআইডি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  ঠাকুরগাঁওয়ের আলোচিত মিলি হত্যাকাণ্ডের ঘটনায় মিলিকে আগুনে পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। মঙ্গলবার (২৬ অক্টোবর) মামলার ভিসেরা রিপোর্টে পাওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি।

Manual2 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুর রজ্জাক জানান, মিলি চক্রবর্তীর মৃত্যুর কারণ আমাদের কাছে এখন স্পষ্ট। মিলির ভিসেরা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই অনুযায়ী আমরা মামলার তদন্ত আরও বেগবান করবো।

তিনি জানান, ভিসেরা রিপোর্ট পাওয়ার আগেও আমরা নিশ্চিত ছিলাম এটা হত্যাকাণ্ড। সেই কারণেই পুলিশ তখন একটি অপমৃত্যুর মামলা করেছে। মামলার তদন্তে জড়িত সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করেছি।

Manual1 Ad Code

উল্লেখ্য যে, গত ৮ জুলাই সকালে শহরের মাহাম্মদ আলী সড়কের পাশে, নিজ বাসার গলি থেকে এক সম্ভ্রান্ত পরিবারের গৃহিণী মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিয়ে শহর জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর দুইদিন পরে ১০ জুলাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে গত ৫ আগস্ট সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

এদিকে স্পষ্ট হত্যাকাণ্ড বোঝার পরও পরিবার থেকে কোনো হত্যা মামলা না করায় সমালোচনা ও সন্দেহের তীর পরিবারের দিকেই যেতে থাকে সচেতন মহলের। অনেকেই দাবি করেন বিষয়টি দ্রুত ধামাচাপা দিতে চাইছে মিলির পরিবার।

Manual8 Ad Code

কিছুদিন পর মিলি চক্রবর্তীর সামাজিক যোগাযোগ মাধ্যমের অপ্রীতিকর ম্যাসেজ নিয়ে ঝামেলার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে সিআইডি তদন্তে মিলির ছেলে ও শহরে বাসিন্দা বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে সিআইডি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code