মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে এফডিসির সামনে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। চলচ্চিত্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে তাদের দুজনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন। শিল্পী সমিতি থেকে মিশা-জায়েদের পদত্যাগের দাবিতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি থেকে ভোটাধিকার হারানো শিল্পীরা। রোববার বেলা ১১টায় শিল্পীরা মানববন্ধনে অংশ নেন। মানবন্ধনে শিল্পী সমিতির ভোটাধিকার হারানো ১৮৪ জন শিল্পীর পক্ষ থেকে দাবি করা হয়, মিশা-জায়েদ অন্যায়ভাবে তাদের সদস্যপদ বাতিল করেছেন। এছাড়া তারা পুনরায় তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code