মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত

লেখক: Rumie
প্রকাশ: ৩ দিন আগে

Manual3 Ad Code

মিশিগান ডেস্ক:বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএসএ-এর ব্যানারে আয়োজিত তিন দিনব্যাপী কনসুলেট সার্ভিস কার্যক্রম শেষ হয়েছে। ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনসুলেট সার্ভিস বিভাগ এ কার্যক্রম পরিচালনা করে। এই তিন দিনে রেকর্ড সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি-আমেরিকান নাগরিক ই-পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এবং পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করেন। কমিউনিটির পক্ষ থেকে কনসুলেট সার্ভিসের কো-অর্ডিনেটর এবং মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী জানান, তিন দিনে মোট ৪৮২টি ই-পাসপোর্ট, ১০১৭টি নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এবং ৩৯টি পাওয়ার অব অ্যাটর্নি সেবা প্রদান করা হয়েছে। মিশিগানের ওয়ারেন শহরের ১০ মাইল রোডে অবস্থিত আল ইহসান মসজিদের কমিউনিটি সেন্টারে তিন দিনব্যাপী এই কনসুলেট সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন এবং দীর্ঘদিনের বিভিন্ন প্রশাসনিক জটিলতার সমাধান পান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code