মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটির সভা অনুষ্ঠিত

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট :যুক্তরাষ্ট্রের মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটির এক সাধারণ সভা গত ২৭ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় ওয়ারেনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি  সজল আলী, ফেঞ্চুগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক মো. সেলিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান। সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ইকবাল সেলিম। বক্তব্য রাখেন, লিমন চৌধুরী, সৈয়দ তায়েফুজ্জামান, মহসিন মিয়া। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম বার্ষিক প্রতিবেদন পেশ করেন। সভায় কোষাধ্যক্ষ জুয়েল খান বছরের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন। ফেঞ্চুগঞ্জ সোসাইটির বনভোজন থেকে আয়কৃত টাকার একটি অংশ মানবিক কাজে ব্যয় করা হবে বলে সভায় অবহিত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code