মিশিগানে স্কুলে বন্দুক হামলাকারীর বাবা-মাকে আদালতে তলব

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

মিশিগান ডেস্কঃ 

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি স্কুলে গত ১ ডিসেম্বর গুলি করে চার সহপাঠীকে হত্যাকারী কিশোরের বাবা-মাকে আদালত তলব করেছেন।

অক্সফোর্ড শহরের স্কুলে হামলাকারী ওই কিশোরের বাবা জেমস ও মা জেনিফারকে মঙ্গলবার রচেস্টারহিল জেলা আদালতে হাজির হতে বলা হয়েছে। খবর আরব নিউজের।

Manual3 Ad Code

বাবার বন্দুক নিয়ে স্কুলে তাণ্ডব চালানোর কারণে ১৫ বছরের ওই স্কুলছাত্রের বাবা-মায়ের বিরুদ্ধেও হত্যা মামলা করা হয়েছে।

Manual6 Ad Code

হত্যাকাণ্ডের পর তার বাবা-মা ডেট্রয়েটে গিয়ে আত্মগোপন করেন। পরে আলাদত তাদের ধরতে গ্রেফতারি পরওয়ানা জারি করেন।

গত ১ ডিসেম্বর ওই গুলিবর্ষণের ঘটনায় এক শিক্ষকসহ আরও ৭ জন আহত হন।  এদিন অক্সফোর্ডের ওই স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে বছর পনেরোর ওই শিক্ষার্থী। গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মৃত্যু হয় ১৪ ও ১৭ বছরের দুই ছাত্রী এবং ১৬ বছরের এক ছাত্রের। পরে হাসপাতালে মারা যায় আরও এক ছাত্র।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code