মিশিগানে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সোসাইটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে কুলাউড়া সামাজিক ও সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ওয়ারেন সিটির একটি হল রুমে অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সোসাইটির সভাপতি মোঃ আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে ও মোঃ লোকমান খানের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এম আব্দুর রউফ, বেলাল আহমদ, মনু মিয়া, মুহাম্মদ ইব্রাহিম, কয়েছ চৌধুরী, বাহার চৌধুরী, লিটু আহমদ, মোহাম্মদ নাজমুল ইসলাম খান হিমু, মুহিবুল হাসান, রাসেল আলী, খালেদ আলী, ওবায়দুল ইসলাম পামেল, ইমাম চৌধুরী, রাহি মির্জা, ফরহাদ চৌধুরী, আবির প্রমুখ।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন সাইদুর রব সাঈদ। ইসলামি সঙ্গীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেল। ছোটদের জন্য কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তরা বলেন, কমিউনিটির কল্যাণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার জন্য যার যার জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহবান জানান এবং ভবিষ্যতে সোসাইটির সকল অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আহবান করেন। আগামী ২৭ জুলাই রবিবার স্টনি ক্রীক মেট্রো পার্কে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। উক্ত বনভোজন সবাইকে আসার আহবান জানিয়েছেন সোসাইটির সভাপতি মোঃ আব্দুল হাই চৌধুরী ও সেক্রেটারী মুহিবু্র চৌধুরী সুহেল। ডেস্ক জেবি

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • মিশিগান কুলাউড়া
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code