শ্রীলঙ্কার বিপক্ষে জয় দলকে অনুপ্রাণিত করবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: ২০১২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই জিতেছিল বাংলাদেশ। পরেরটি জিততেও খুব বেশিদিন সময় নেয়নি তারা। ২০১৪ সালে দ্বিতীয়বার জেতার পর টানা ৭ টি-টোয়েন্টিতে হার। অবশেষে মঙ্গলবার সেই খরা কেটেছে। অধিনায়ক নিগার সুলতানার অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ে বাংলাদেশ ভেঙেছে হারের বৃত্ত। অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলার পর তিনি জানিয়েছেন, পরের ম্যাচেও এমন পারফরম্যান্স অব্যাহত রাখতে চান।

Manual5 Ad Code

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ অবশ্য বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তবে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু করেছে লাল-সবুজ জার্সিধারীরা। স্বাগতিক লঙ্কানদের ৬ উইকেটে হারানোর পর বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় অধিনায়ক নিগার বলেছেন, ‘আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে সিরিজের প্রথম ম্যাচ জেতাতে পেরে এবং অবশ্যই আমি এখানে অবদান রাখতে পেরেছি। আমি আমার দল নিয়ে অনেক বেশি আশাবাদী, চেষ্টা করবো পরের ম্যাচেও এমন ভালো ক্রিকেট খেলতে।’

১৪৬ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশের শুরুটা বরাবরের ছিল ধীরগতির। পাওয়ার প্লেতেই ৩৮ রানে পড়েছে ২ উইকেট। ৪ নম্বরে নেমে তারপর দায়িত্ব কাঁধে তুলে নেন নিগার। অবস্থা এমন ছিল ইনিংসের মাঝপথে তখনও প্রয়োজন ৮৩ রান! ১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল ৩ উইকেটে ১২১। তখনও জয়ের জন্য প্রয়োজন ২৫ রান। ঠাণ্ডা মাথায় খেলে রিতু ও নিগার দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code