মিশিগানে মোটর সিটি ক্রিকেট টুর্নামেন্ট : এশিয়া ইউনাইটেড চ্যাম্পিয়ন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

মিশিগান ডেস্কঃ 

মোটর সিটি চ্যাম্পিয়নশীপ ২০২১ এর ফাইনালে মিশিগানের দল এশিয়া ইউনাইটেড মিশিগান চিতাকে হারিয়ে শিরোপা জয় করেছে। গতকাল সোমবার  ডেট্রয়েট সিটির লাস্কি মাঠে টুর্নামেন্টের ফাইনাল  খেলা অনুষ্ঠিত হয়।  সেমিফাইনালের মতো ফাইনালে প্রথম ব্যাটিং করে এশিয়া ইউনাইটেড ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৪৮ রানের ফাইটিং স্কোর গড়তে সক্ষম হয় তারা। 

Manual8 Ad Code

অপ্রতিরোধ্য মিশিগান চিতার জন্যে হাই স্কোরিং লাস্কি ১  মাঠে এই স্কোর খুব বেশি ছিলো না। কিন্তু এশিয়ার সেনাপতি একাই গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন। ক্রিকেটের এই মহা মোকাবেলায় সেনাপতি জুবেল আহমেদ রণাঙ্গনের অগ্রসৈনিক। শুরুতেই আঘাত হেনে চিতা’র ওপেনার তামিমকে ১ রানেই প্যাভিলিয়নের পথ দেখান। তারপর আশরাফুল ইসলামের রানআউট। ফয়েজ লিংকন যখন খোলস ছেড়ে বেড়িয়ে এসে নিজের জাত চেনাচ্ছিলেন ঠিক তখনই সেনাপতি দ্বিতীয় আঘাত হানেন।
প্রথম পর্যায়ের ধাক্কা সামলে চিতা’র দৌড় শুরু হয়েছিলো শাকের আহমেদ আর আরিফুল হকের বিশ্বস্ত ব্যাটে। আরেকটি নিশ্চিত সহজ শিকারের দিকে এগিয়ে যাচ্ছিলো মিশিগান চিতা। মিডল অর্ডারে ধাক্কা দিলেন আলী, তুলে নেন শাকের আহমেদের মূল্যবান উইকেট।

Manual6 Ad Code

Manual2 Ad Code

শেষ এবং চরম আঘাত হানলেন আবারো সেনাপতি জুবেল নিজেই। ৪ ওভারে ১৮ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে একাই ধরাশায়ী করে দিলেন অপ্রতিরোধ্য চিতাকে। শেষ বিকেলের আলোর স্বল্পতাও কিছুটা কাবু করেছিলো চিতা কে। এইবার আলো আঁধারের খেলায় তীরে এসে তরী ডুবলেও, মিশিগানের দর্শক চিতাকে হৃদয়ে ধারণ করে রাখবে দীর্ঘদিন। এশিয়ার ফাইটিং স্পিরিট আজ এবং আগামীর প্রজন্মকে আলোর পথ দেখাবে আর সেনাপতি জুবেলের তারুণ্য ও তেজদীপ্ত চোখ শুধু খেলাধুলা নয়, ভবিষ্যতে কমিউনিটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এটা আমাদের শুধু স্বপ্ন নয়, এটা আমাদের বিশ্বাস।
এর আগে সকালে লাস্কি ১ মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার তাপস বৈশ্যের দল ওজন পার্ক ইউনাইটেড অপ্রতিরোধ্য মিশিগান চিতার চতুর্থ শিকারে পরিণত হয়েছিলো। মিশিগান চিতার মারত্মক বোলিং এর সামনে ১৯ ওভারে স্কোর বোর্ডে মাত্র ৫৬ রান তুলতেই সাজঘরে ফিরেন একে একে ওজন পার্কের সব ব্যাটসম্যান। এই টার্গেট কে কয়েক লাফেই থাবায় পুড়ে ফেলে মিশিগান চিতা। মাত্র ৫ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করে মিশিগান চিতা ৮ উইকেটের বিশাল জয়ের মাধ্যমে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। এর আগে এই মিশিগান চিতা প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছিলো।

Manual6 Ad Code

ফাইটিং স্পিরিটের এশিয়া ইউনাইটেডের গল্পটি ছিলো ভিন্ন। লাস্কি ২ মাঠে সকালের দ্বিতীয় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিলো হেভি ওয়েট ডিসি রেজিমেন্ট। ক্লাসিক ক্রিকেটের আরেকটি আয়োজন দেখেছিলো মিশিগানবাসী গতকাল সকালে। ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে এশিয়া ইউনাটেড বোলার আর ফিল্ডারদের কড়া পাহাড়ায় আটকে রেখেছিলো সফরকারী ডিসি রেজিমেন্ট কে। ১৪৫ রানে ডিসি রেজিমেন্ট কে গুটিয়ে রেখে ১৫ রানে জয় নিশ্চিত করে ফাইনালে দ্বিতীয় দল হিসেবে মিশিগান চিতার মোকাবেলায় শামিল হয়, এশিয়া ইউনাইটেড। খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের হাতে কাপ ও পুরস্কারের অর্থ তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে ক্রিকেট টুর্নামেন্টের খবর কাভারেজের জন্য ১২ জন সাংবাদিককে ক্রেস্ট প্রদান করা হয়। মোটর সিটি চ্যাম্পিনশীপ এমসিসি-র প্রেসিডেন্ট মোশাররফ চৌধুরী লিটু সাংবাদিকদের হাতে ক্রেস্ট তুলে দেন। সম্মাননা প্রাপ্ত সাংবাদিকরা হলেন মঈনুল হক, সাহেল আহমেদ, ফারজানা চৌধুরী পাপড়ি, কামরুজ্জামান হেলাল, আশিক রহমান, শফিক রহমান, মোস্তফা কামাল,  সৈয়দ সাহেদ হক, লাল মিয়া লালু, তোফায়েল রেজা সোহেল, হেলাল রানা ও  চিন্ময় আচার্য্য।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বেশ আটঘাট বেঁধে মাঠের লড়াইয়ের শক্তিশালী সকল ক্রিকেট দলের দেখা মিলেছে এ আসরে। চারদিনের এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল মিশিগান চিতা, মিশিগান ঈগলস, এশিয়া ইউনাইটেড, বাংলাদেশ টাইগার্স ইউএসএ, গ্ল্যাডিয়েটরস, ওজোন পার্ক ইউনাইটেড, ডি সি রেজিমেন্ট, র‍্যাপটরস একাদশ, হার্নডন বেঙ্গলস এবং জর্জিয়া টাইগার্স’র মতো আমেরিকাজুড়ে ছড়িয়ে থাকা ১০টি শক্তিশালী ক্রিকেট দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code