মুখে রুচির জন্য গ্রিন চাটনি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভাজাপোড়া খাবারের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় গ্রিন চাটনি বা পুদিনা পাতার চাটনি। টক ঝাল এই চাটনি বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। রেসিপি জেনে নিন। এতে আপনার মুখে আনবে দ্রুত রুচি। মন করবে উচ্ছল।

Manual5 Ad Code

ফ্রেশ পুদিনা পাতা সংগ্রহ করুন। পাতাগুলো ছাড়িয়ে ধুয়ে নিন। একটি গ্রিন্ডারে ১০০ গ্রাম ধনেপাতা ও ২০০ গ্রাম পুদিনা পাতা নিন। দুই ইঞ্চি আদা কুচি, কয়েক কোয়া রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ, ২ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ ভিনেগার, ১ টেবিল চামচ লবণ ও অল্প পানি দিয়ে ব্লেন্ড করুন। মিহি মিশ্রণ তৈরি হলে পরিবেশন করুন সিঙ্গারা বা সমুচার সঙ্গে। গ্রিন চাটনিতে বাড়তি স্বাদ যোগ করতে চাইলে ২ টেবিল চামচ টক দই ও ১ চা চামচ বিট লবণ মিশিয়ে নিন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code