মুখে রুচি আনবে টমেটো-তেঁতুলের টক ডাল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সরিষার তেলে মজাদার টক ডাল রান্না করে ফেলতে পারেন। তেঁতুল ও টমেটো দিয়ে রান্না করা এই টক ডাল গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। জেনে নিন রেসিপি।

Manual3 Ad Code

যা যা লাগবে

৬ টেবিল চামচ মুগ ডাল
৩টি মাঝারি আকারের টমেটো
৩-৪টি তেঁতুল
১টি শুকনা মরিচ
৩টি কাঁচা মরিচ
১ চা চামচ সরিষা
১/৪ চা চামচ হলুদের গুঁড়া
স্বাদ মতো লবণ
২ টেবিল চামচ সরিষার তেল
প্রয়োজন মতো পানি
আধা চা চামচ চিনি

Manual8 Ad Code

প্রস্তুত প্রণালি

প্রয়োজন মতো পানিসহ প্রেসার কুকারে দিন মুগ ডাল। টমেটো টুকরো করে কেটে দিয়ে দেবেন। ডাল সেদ্ধ হলে নামিয়ে চুলায় প্যান বসান। মাঝারি আঁচে তেল গরম করে সরিষা ও শুকনা মরিচ দিয়ে দিন। ফুটে উঠতে শুরু করলে সেদ্ধ ডাল দিয়ে দিন। হলুদের গুঁড়া, লবণ, কাঁচা মরিচ ও তেঁতুল দিয়ে উচ্চতাপে ৪/৫ মিনিট সেদ্ধ করুন। এরপর জ্বাল কমিয়ে দিয়ে আরও ৫ মিনিট রাখুন। নামানোর আগে চিনি মিশিয়ে নিন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code