মুম্বাই হামলার পরিকল্পনাকারী লাখভি গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম শীর্ষ নেতা জাকিউর রহমান লাখভিকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে শনিবার পাকিস্তানের কাউন্টার-টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) তাকে  গ্রেপ্তার করে। লাখভিকে পাকিস্তানের কোন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে সে তথ্য সিটিডি প্রকাশ করেনি। ২০০৮ এর ৭ ডিসেম্বর পাকিস্তানশাসিত কাশ্মীরের মুজাফফরবাদে লাখভিকে প্রথম গ্রেফতার করা হয়। তাকে ভারতের কাছে তুলে দিতে অস্বীকৃতি জানিয়েছিল পাকিস্তান। ২০১৫ এর ১০ এপ্রিল তিনি জামিনে মুক্ত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code