মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার সাবেক খতিব ইন্তেকাল করেছেন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট :: মুসলিম উম্মাহর প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার সাবেক খতিব শায়েখ মুহাম্মাদ সিয়াম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Manual2 Ad Code

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সুদানের রাজধানী খুরতুমের সরকারী একটি হাসপাতালে শায়েখ সিয়াম ইন্তেকাল করেন। খবর আনাদুলু এজেন্সির।

Manual3 Ad Code

ফিলিস্তিন ভিত্তিক গণমাধ্যম দুনিয়া আল-ওয়াতান জানিয়েছে, হামাস-আন্দোলন প্রতিষ্ঠার অন্যতম সদস্য এবং গাজা ইউনিভার্সিটির প্রাক্তন এ উপাচার্য হৃদরোগে আক্রান্ত হলে খুরতুমের একটি সরকারী হাসপাতালে আনা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, শায়েখ সিয়াম দীর্ঘদিন মসজিদুল আকসায় খতীবের দায়িত্ব পালন করার পরে ১৯৮৮ সালে হামাসের আন্দোলনের সাথে সম্পৃক্ততার কারণে  গাজা থেকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক বহিষ্কৃত হন । পরে হিজরত করে তিনি সুদানে চলে আসেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানেই বসবাস করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code