মৃত্যুর গুজব নিয়ে প্রশ্নের উত্তরে কী বললেন ট্রাম্প?

লেখক: Rumie
প্রকাশ: ৯ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : ট্রাম্প জানান, তিনি জানেন যে, লোকজন বলাবলি করছেন প্রেসিডেন্ট ঠিকঠাক আছেন কি না। তিনি (ট্রাম্প) কেমন বোধ করছেন কিংবা কিছু একটা ভুল হচ্ছে কি না। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জনসমক্ষে না আসা নিয়ে গত সপ্তাহান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ট্রাম্পের মৃত্যুর গুজবও ছড়ানো হয়। এমন বাস্তবতায় প্রেসিডেন্টের কাছে বিষয়টি নিয়ে জানতে চান ফক্স নিউজের সাংবাদিক পিটার ডুসি। ওই সাংবাদিক ট্রাম্পের উদ্দেশে বলেন, সপ্তাহান্তজুড়ে প্রেসিডেন্টকে মৃত বলা হয়েছে। লোকজন বেশ কয়েক দিন ধরে তাকে দেখেননি। তার মৃত্যুর গুজব নিয়ে ট্রেন্ডি আলোচনায় শনিবার সকাল নাগাদ সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পৃক্ত হন ১৩ লাখ ব্যবহারকারী। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এসব গুজবের বিষয়ে শোনেননি তিনি। ওই সময় নিজেকে ‘খুবই সক্রিয়’ বলে দাবি করেন রিপাবলিকান প্রেসিডেন্ট। ট্রাম্প জানান, তিনি জানেন যে, লোকজন বলাবলি করছেন প্রেসিডেন্ট ঠিকঠাক আছেন কি না। তিনি (ট্রাম্প) কেমন বোধ করছেন কিংবা কিছু একটা ভুল হচ্ছে কি না। তিনি আরও জানান, সপ্তাহান্ত ছিল শ্রমিক দিবসের। অনেকেই জানেন যে, এ বছর শ্রমিক দিবসে তিনি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code