

ডেস্ক নিউজ: উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়। চারদিকে উঁচু উঁচু সব পাহাড়, হাত বাড়ালেই মেঘের স্পর্শ, পাহাড়ের বুক চিরে নেমে আসা অসংখ্য ঝর্ণা, স্বচ্ছ পানির নদী, লেক ও ছবির মত সুন্দর গ্রাম; সব কিছু মিলে প্রকৃতির অনাবিল এক সৌন্দর্য মেঘালয়।
বাংলাদেশ থেকে কম খরচে ও সহজেই মেঘালয়ের শিলং, চেরাপুঞ্জি ও ডাওকির দর্শনীয় স্থান ঘুরে বেড়ানো যায় বলে ভ্রমণপ্রেমীদের কাছে এই অঞ্চলের খুব কদর। তেমনই একজন ভ্রমণপ্রেমী ঢাকাপোস্টের সহ-সম্পাদক মেহেদি হাসান শিপন। সম্প্রতি তিনি মেঘালয় রাজ্য ঘুরে এসেছেন।