মেজর আনিসুল ইসলাম (অব.)-এর লেখা থিম গান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস’-এর থিম গান লিখেছেন মেজর আনিসুল ইসলাম (অব.)। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে ঘিরে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Manual4 Ad Code

এই গানে প্রতিপাদ্য দুটো বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে। প্রথমত একাত্তরে স্বাধীনতা সংগ্রামে বিজয় অর্জন, দ্বিতীয়ত বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে গানটি রচিত হয়েছে।

Manual2 Ad Code

গানটি গেয়েছেন, সুজন আরিফ, রাফসান মান্নান, পুলক অধিকারী, স্মরণ, স্বর্ণা ও মুকুর। গানটির সুর করেছেন সুজন আরিফ।সঙ্গীত আয়োজন এবং পরিচালনা করেছেন ফুয়াদ নাসের বাবু।

Manual5 Ad Code

গানটির রচনা প্রসঙ্গে গীতিকার মেজর (অব.) আনিসুল ইসলাম বলেন, পরপর চারটি জাতীয় পরিসরে গান লেখার সুযোগ পেয়েছি বলে নিজেকে সম্মানিত বোধ করছি। এর আগে ২০০৯ ইন্দো-বাংলা গেমস, ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমস, ২০১৮ সালে প্রথম বাংলাদেশ যুব গেমস-এ শীর্ষ সঙ্গীত রচনার সৌভাগ্য আমার হয়েছে। এ জন্য নিজেকে ধন্য মনে করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code