মেট্রোরেলের ১৬ স্টেশনেই যাত্রী ওঠানামা শুরু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক :

চলতি বছরের শেষদিন রোববার (৩১ ডিসেম্বর)  খুলে দেওয়া হয়েছে মেট্রোরেলের শাহবাগ ও কারওয়ান বাজার স্টেশন। আর এতে করে চালু হওয়ার এক বছর দুই দিনের মাথায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনের সবগুলোতেই যাত্রী উঠানামার জন্য থেমেছিল মেট্রোরেল।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানিয়েছিলেন, রোববার থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশে বাকি দুই স্টেশন খুলে দেওয়া হবে।

Manual6 Ad Code

এদিকে ১৬টি স্টেশন চালু হলেও সময়ের কোনো পরিবর্তন হয়নি। আগের যে সময়সূচি সে অনুযায়ী মতিঝিল পর্যন্ত চলবে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রাত সাড়ে ৮ টা। শিক্ষার্থী ও চাকরিজীবীদের সুবিধার্থে উত্তরা উত্তর থেকে সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে দুটি মেট্রো ট্রেন চলাচল করে।

Manual8 Ad Code

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের তথ্যমতে, আগামী বছর মার্চের মধ্যে পুরো পথে সময় মিলিয়ে আনা হবে। তখন সকাল–বিকেল উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে।

Manual3 Ad Code

বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলে ভ্রমণ করেন। এর আগে ১৩ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি স্টেশন চালু হয়। মেট্রোরেলের বর্তমান স্টেশনগুলো হলো—উত্তরা–উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর–১১, মিরপুর–১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর গত ৪ নভেম্বর উদ্বোধন করা হয় আগারগাঁও থেকে মতিঝিল অংশ। তবে প্রস্তুত না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কারওয়ান বাজার, শাহবাগ ও বিজয় সরণিসহ কয়েকটি স্টেশন চালু হতে সময় লাগে। তবে আজ বাকি দুই স্টেশন চালু হওয়ার মাধ্যমে সব কটি স্টেশন সচল হলো

সম্পাদনা : রুমি

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code