মেসিকে এখন নিবন্ধন সম্ভব নয়: লা লিগা সভাপতি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক: যে আর্থিক সংকটে লিওনেল মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়া এবার সেই অর্থনৈতিক বিষয়ই তার প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে যাচ্ছে! লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের কথাতে এমন তথ্যই জানা গেলো। তিনি বলেছেন, বার্সেলোনা চাইলেও প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) থেকে মেসিকে নতুন করে চুক্তিবদ্ধ করতে পারবেন না। কারণ, তাদের বর্তমান অর্থনৈতিক অবস্থায় সেটা সম্ভব নয়।

Manual6 Ad Code

পিএসজিতে সাতবারের ব্যালন ডি’অর জয়ী মেসির চুক্তি শেষ হয়ে যাবে চলমান মৌসুম শেষে। এর মাঝেই বার্সায় তার ফেরা নিয়ে তুমুল আলোচনা চলছে। বার্সা কর্তৃপক্ষও তাকে ফিরিয়ে আনার ব্যাপারে নিজেদের ইচ্ছার কথা জানিয়ে রেখেছে। কিন্তু তেবাস স্প্যানিশ ক্লাবগুলোর অনুমোদিত নিয়মের ব্যতিক্রম হতে দিতে চান না, ‘এখন তাকে লা লিগায় নিবন্ধন করা সম্ভব নয়। তবে সময় এখনও আছে। আসল কথা হলো অর্থনৈতিক বিষয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে ক্লাবগুলোর অনুমোদিত যে নিয়ম আছে। সেটা আমরা মেসিকে নিবন্ধনের জন্য পরিবর্তন করতে চাই না… এমনকি মেসিকে লিগে ফেরানো নিয়ে আমাদের আগ্রহ থাকার পরেও।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code