মেসি-নেইমারদের টুর্নামেন্ট হচ্ছে না কলম্বিয়ায়

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual5 Ad Code

কয়েকদিনের ব্যাপক আলোচনার পর শেষ পর্যন্ত লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কলম্বিয়া থেকে সরিয়েই নেওয়া হলো। লিওনেল মেসি-নেইমারদের টুর্নামেন্ট হচ্ছে না সহ-আয়োজক দেশটিতে। এবারের কোপা আমেরিকা যৌথভাবে আয়োজন করার কথা ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়ায়। করোনাভাইরাসের কারণে গত বছর করা যায়নি প্রতিযোগিতাটি। বছর ঘুরে যখন দরজায় কড়া নাড়ছে লাতিন ফুটবলের সবচেয়ে বড় আসর, ঠিক সেই মুহূর্তেই নতুন ঝামেলা। সহ-আয়োজক কলম্বিয়া জুড়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ায় কাটা পড়েছে তাদের নাম। দেশটির ফুটবল ফেডারেশন বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কোপা আমিরকা নভেম্বরে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল লাতিন ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের কাছে। কিন্তু কাজ হয়নি। কনমেবল জানিয়ে দিয়েছে, টুর্নামেন্ট সরিয়ে নেওয়ার সুযোগ নেই।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code