মৌলভীবাজারে শ্রীমঙ্গল ব্যাডমিন্টন টুনার্মেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে  মিন্টু ব্যাডমিন্টন একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে  শ্রীমঙ্গল ২য় ও ৪র্থ একাডেমি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১।

বুধবার দুপুরে শ্রীমঙ্গল সখিনা সিএনজি পাম্পের  সেরআলী হেলাল চৌধুরী ইনডোর ব্যাডমিন্টন গ্রাউন্ডে ফাইনাল রাউন্ড ৪র্থ একাডেমি কাপ চ্যাম্পিয়ান  হয় বাধন সাথী দল ও ২য় একাডেমী কাপে চ্যাম্পিয়ান হয় আকাশ দাশ ও নিরব চক্রবর্তী। টুনার্মেন্টে কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের ৫টি করে মোট ১০ টিম অংশনেয়।

Manual1 Ad Code

খেলা শেষে বুধবার দুপুরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় সিনিয়র ব্যাডমিন্টন কোচ প্রদীপ কুমার সিনহা। এ সময় বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন, সাংবাদিক  বিকুল চক্রবর্ত্তী,  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী গৌরাঙ্গ চক্রবর্তী, অভিবাবক সমাজসেবী নিতাই চক্রবর্ত্তী, ডাঃপান্না লাল দাশ ও টুর্নামেন্ট পরিচালক মিন্টু দাশ।

উল্লেখ্য ১৫দিন আগে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ক্রিড়া ব্যাক্তিত্ব শেরআরী হেলাল চৌধুরী।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code