মেয়েকে নিয়ে তিশা-ফারুকীর উচ্ছাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: চলতি বছরের ৫ জানুয়ারি সন্তানের বাবা ও মা হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। সে সময়ই তারা জানান, মেয়ের নাম ইলহাম নুসরাত ফারুকী। নাম জানালেও সন্তানের মুখটা একটু আড়ালেই রেখেছিলেন এই তারকা দম্পতি। এবার বিশেষ ক্ষণে ইলহামকে সামনে আনলেন তারা। লিখলেন, ‘সংসার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের মেয়ে’। মুহূর্তেই ইলহামের ছবি হয়েছে ভাইরাল। আজ (১৬ জুলাই) ফেসবুকে মেয়েকে কোলে নিয়ে তোলা ছবি শেয়ার করে তিশা লেখেন, ‘দেখতে দেখতে বিয়ের ১২ বছর কাটিয়ে দিলাম। এই ১২ বছর সংসার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমাদের কন্যা ইলহাম নুসরাত ফারুকী। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code