মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

মোংলা (বাগেরহাট) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মোংলায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের রিমঝিম চত্বরে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে মোংলা পোর্ট পৌরসভা এবং গোপালগঞ্জ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান। পৌর মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি চক্ষু ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান’র পরিচালক অধ্যাপক ডা: সাইফুদ্দিন আহমেদ। দিনভর প্রায় দেড় হাজার রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এ সময় পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে রোগীদের ফ্রি চশমা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া এখান থেকে বাছাইকৃত রোগীদের পৌর মেয়র জুলফিকার আলীর সহায়তায় গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে নিয়ে ফ্রি চোখের অপারেশন করানো হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code