বেনাপোল অর্ন্তজাতিক চেকপোষ্ট কাষ্টমস ও আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে পাসপোর্ট যাত্রী গমানাগমনে স্বচ্ছতা ফিরে এসেছে।

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

মসিয়ার রহমান কাজল,বেনাপোল-যশোর।
বেনাপোল অর্ন্তজাতিক চেকপোষ্ট কাষ্টমস ও আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দিয়ে পাসপোর্ট যাত্রী গমানাগমনে স্বচ্ছতা ফিরে এসেছে। কাষ্টমস ও যাত্রী টার্মিনালে বহিরাগতদের ভিড়ে যাত্রীরা নানা মুখে হয়রানির শিকার হতো।এ বিষয়গুলো মাথায় রেখে কাষ্টমস ও বন্দর কর্তৃপক্ষ স্বচ্ছতা ফিরিয়ে আনতে কড়াকড়ি অরোপ করে।বহিরাগতগ প্রবেশে নিশেধাঞা জারি করে।
বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস সুত্রে জানা যায় ,বহিরাগতরা যাত্রীদের নানা ভাবে হয়রানী করতো।বিষয়টি কাষ্টমস বিভাগের দৃষ্টিগোচর হয়।যার ফলে বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপ করে যৌথভাবে উদ্যোগে নেওয়া হয়েছে,যাতে বহিরাগরা প্রবেশ করে কোন যাত্রীকে হয়রানি করতে না পারে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন ভারতগামী যাত্রীদের নিকট থেকে একটি চক্র প্রতারনার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তৎপরতা হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।এরপর চক্রটির বেশ কয়েক জনকে আটক করে মামলা দিয়ে জেল হাজতে পাঠায়।
বেনাপোল চেকপোষ্ট কাষ্টমস সুপার শারমিন আক্তার জানান,যাত্রীরা যাতে কোন হয়রানি না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।এজন্য বরিাগতদের প্রবেশ নিশেধ করা হয়েছে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তারফদার বলেন,বেনাপোল আর্ন্তজাতিক প্যাসেঞ্জার টার্মিনাল হয়ে ভারত গামী পাসপোর্ট যাত্রী কাষ্টমস ও ইমিগ্রেশন যায়।কোন বহিরাগত ভিতরে প্রবেশ করে যাত্রীদের হয়রানি করতে না পারে তার জন্য কড়াকড়ি ও পদক্ষেপ নেওয়া হয়েছে।
যাত্রী সেবার মান বৃদ্ধি করার জন্য কাষ্টমস ও বন্দর কর্তৃপক্ষ যৌথ ভাবে সিদ্ধান্ত নিয়েছে পাসপোট যাত্রী ছাড়া কেউ ভিতরে প্রবেশ করতে হলে বন্দরের গেট থেকে আইডি কার্ড ও রেজিস্টিার স্বাক্ষার করে যেতে হবে।তবে ওই সকল ভিজিটর কারা তাদের যথাযত পরিচয় থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code