শালিখার আটশ পরিবারকে সহায়তা আঃলীগ নেতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code
মাগুরা সংবাদদাতাঃ
মাগুরার শালিখা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতার পাশাপাশি তৃতীয় দিনে ৩ নং আড়পাড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ১৮০ টি গরিব পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমান।
গতকাল সকাল ১০ টায় আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে তার নিজ অর্থায়নে আড়পাড়া ইউনিয়নের অসহায় হতদরিদ্র দিনমজুর খেটে খাওয়া কর্মহীন হয়ে পড়া গরিব মানুষের মাঝে তুলে দিলেন চাল ডাল আলু তেল লবণ সাবান। এই সময় তিনি ৩ নং আড়পাড়া ইউনিয়ন বাসিকে উদ্দেশ্যে বললেন আপনাদের ভয় পাওয়ার কোন কারণ নেই।
সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে। তার নির্দেশ অনুযায়ী আমাদের আওয়ামীলীগের নেতাকর্মীরা আপনাদের সব সময় পাশে থাকবে এবং খোঁজ খবর নেবে। আপনাদের যখন যা প্রয়োজন তা আপনারা পেয়ে যাবেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছুর রহমান বলেন আমি এ পর্যন্ত সাড়ে ৮০০ পরিবারের ভিতরে আমি ত্রাণ দিয়েছি এবং আমার ত্রাণ দেওয়া অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে বাকি ইউনিয়ন গুলিতে আমার ত্রাণ পৌঁছিয়ে দেয়া হবে। তিনি করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের উদ্দেশ্যে আরোও বলেন আপনারা কেউ আতঙ্কিত হবেন না বরং আপনারা সতর্ক থাকবেন এবং ঘর থেকে প্রয়োজন ছাড়া বাহির হবেন না আশা করি অল্প দিনের ভিতরে এই করোনা ভাইরাসের হাত থেকে দেশ ও জাতি রক্ষা পাবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code